ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পঠিত

যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন আওয়ামী লীগ নেতাসহ আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেপ্তার চারজনকে রোববার (৫ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের ওবায়দুর রহমান, ছোট আঁচড়া গ্রামের ওসমান গনি, শাখারীপোতা গ্রামের কাসেম আলী ও ভবারবেড় গ্রামের মোবারক হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওবায়দুর রহমান, ওসমান গনি ও কাসেম আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। অপরদিকে মোবারক হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ হোসেন বলেন, মামলার আসামি কিংবা ওয়ারেন্টভুক্ত আসামি, পরিচয় যাই হোক, আইনের চোখে সবাই সমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে মামলা ও আদালতের ওয়ারেন্ট রয়েছে, তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬