ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে রাজস্ব বাজেটে বাৎসরিক পোনামাছ অবমুক্তকরণ ‎

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার পঠিত

মণিরামপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৬-২৭ইং অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতাভুক্ত আভ্যান্তরীন জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি করেছে। সোমবার (২১শে সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পুকুরে বিভিন্ন প্রজাতির চাষযোগ্য মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে উদ্বোধন হয় এ কর্মসূচি।

‎মণিরামপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, বিএনপি নেতা বাবু সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, শামছুজ্জামান শান্ত প্রমুখ।

আনুষ্ঠানিকতা শেষে রাজস্ব বাজেটের আওতাভুক্ত উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উপস্থিতিতে তাদের বরাদ্দকৃত বিভিন্ন প্রজাতির মাছের পোনা হস্তান্তর করা হয়। আগত কয়েকটি কর্তৃপক্ষের অভিযোগ গতবারের ন্যায় ২০২৬-২৭ইং অর্থবছরে বরাদ্দের পরিমানে কম মাছের পোনা প্রদান করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, অন্য অর্থ বছরের তুলনায় এ বছর অর্ধেক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আওতাভুক্ত সকল প্রতিষ্ঠান মাছের পোনা প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছে।

ট্যাগস :

মণিরামপুরে রাজস্ব বাজেটে বাৎসরিক পোনামাছ অবমুক্তকরণ ‎

আপডেট সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬