ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বড়দিয়ায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ Logo নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুত্তাকিন আটক Logo পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার Logo মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক Logo মানবাধিকার সুরক্ষায় লায়ন ফরহাদুল হাসানের নেতৃত্বে আসক Logo কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শফিকুল ইসলাম বাবুর শোক Logo রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় Logo বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন Logo মাদারীপুরের নিখোঁজ কন্যাকে ফিরে পেতে আদালতে পিতার মামলা

মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ১২:৫৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে আনসার-ভিডিপি সদস্যরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার হেলাঞ্চী-কৃষ্ণবাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওয়ার্ড দলনেতা রবিউল ইসলামের নেতৃত্বে আনসার-ভিডিপির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন, কৃষ্ণবাটি গ্রামের সফিয়ার রহমানের ছেলে রাজু হোসেন (৩১) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩৫)।

মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার আব্দুর রউফ জানান, আটক দুজনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের খেদাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সবুজ হোসেনের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, আটক দুজন ওই এলাকার পরিচিত মাদক কারবারি। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযান পরিচালনাকারী ওয়ার্ড দলনেতা রবিউল ইসলাম বলেন, উপজেলা ও থানা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক

আপডেট সময় : ১২:৫৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬