ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

যশোরে নবচেতনার ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন’ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৪২ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ (এনএএফসি)।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বনায়নের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরিফুল আনাম আজাদ, সাংবাদিক ও নবচেতনার সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, সংগঠনের প্রধান সমন্বয়কারী মিলন শেখ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিব উদ-দৌলা শুভ্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জিয়া, আতাউল্লাহ সাইদসহ সংগঠনের সবুজপ্রেমী স্বেচ্ছাসেবীরা।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হলে স্কুল পর্যায় থেকেই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ জানিয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন শুরু হওয়া এ বিশেষ কর্মসূচি আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হবে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলা, বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা এবং গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

যশোরে নবচেতনার ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন’ শুরু

আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬