ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৮৭ বার পঠিত

যশোর শহরের আরএন রোড (নলডাঙ্গা রোড) এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক কিশোরসহ দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন যশোর সদর উপজেলার নীলগঞ্জ তাতিপাড়া এলাকার রুবেলের ছেলে শাওন (১৫) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে আসাদুল (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আরএন রোডের একটি নির্মাণাধীন ভবনে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় কাজ করার সময় অসাবধানতাবশত শাওন ও আসাদুল তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর আহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসকরা জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত

আপডেট সময় : ০২:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬