নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুত্তাকিন আটক
- আপডেট সময় : ০১:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার পঠিত

নড়াইলের নড়াগাতী থানার সরসপুর এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মুত্তাকিন ওরফে আলামিন (২৪)কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী। আটক মুত্তাকিন ওরফে আলামিন নড়াগাতী থানার সরসপুর গ্রামের রেজাউল মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ওসি হোসেন আলীর নির্দেশে এসআই ইমরান, এএসআই নাজমুলসহ পুলিশের একটি দল শুক্রবার রাতে সরসপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মুত্তাকিন ওরফে আলামিনকে আটক করা হয়।
নড়াগাতী থানার ওসি হোসেন আলী জানান, আটক ব্যক্তি মাদকদ্রব্য অপরাধে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।























