ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বড়দিয়ায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ Logo নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুত্তাকিন আটক Logo পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার Logo মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক Logo মানবাধিকার সুরক্ষায় লায়ন ফরহাদুল হাসানের নেতৃত্বে আসক Logo কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শফিকুল ইসলাম বাবুর শোক Logo রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় Logo বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন Logo মাদারীপুরের নিখোঁজ কন্যাকে ফিরে পেতে আদালতে পিতার মামলা

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফ (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে যশোর কোতয়ালী থানাধীন ১০ নম্বর চাঁচড়া ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেড়বাড়ি গ্রামের বাসিন্দা আশরাফের বসতবাড়ির রান্নাঘরের সামনে জ্যাকেট পরিহিত অবস্থায় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

পালানোর কারণ জানতে চাইলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশরাফ তার কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন। পরে তার পরিহিত মোবাইল প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আশরাফ বেড়বাড়ি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। তার মায়ের নাম মর্জিনা খাতুন।

ডিবি পুলিশ জানায়, আটক আসামিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ১১:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬