যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৭:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১১১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে নড়াইল সদর হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মো. মসিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল। তারা নবগঠিত কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন মোল্লা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনিসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে একযোগে কাজ করার আহ্বান জানান।


























