যশোরে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন আটক
- আপডেট সময় : ১২:১৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল অমিতের দোকান (সিকদার স্টোর) সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯), পিতা আনোয়ার হোসেন, মাতা সুমি বেগম, বেজপাড়া (আনসার ক্যাম্পের পাশে), কোতোয়ালি মডেল, যশোর এবং হাসান হাবিব ওরফে আকাশ (২৬), পিতা আমির আলী, মাতা রহিমা বেগম, পুরাতন কসবা (আমবাগান), কোতোয়ালি মডেল, যশোর।
পুলিশ জানায়, আটক ফারুক হোসেন ওরফে বাপ্পির কাছ থেকে ১০০ পিস এবং হাসান হাবিব ওরফে আকাশের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।























