শার্শায় চোরাচালানের ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ২১ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মোঃ ইমরান হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও তাঁর এক পলাতক সহযোগীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর বাজারে ‘ভাই ভাই’ ছ-মিলের সামনে শার্শা-জামতলাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ইমরান হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া এলাকার মোহাম্মাদ আলী আহম্মদের ছেলে। শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর হেফাজত থেকে ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীর বিরুদ্ধে চোরাচালান মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।






















