ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় ধানক্ষেত থেকে যশোরের নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার Logo বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া’র বিরুদ্ধে এক সহকারী রাজস্ব কর্মকর্তা পেটানোর অভিযোগ Logo অভিযোগকারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন আনসার কর্মকর্তা রউফ Logo তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত মালামাল বিক্রি নিয়ে প্রশ্ন Logo যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ Logo নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo কুয়াদায় মাদকসহ দুই কারবারী আটক Logo শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটায় প্রশাসনের প্রস্তুতি সভা

শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ২৫ বার পঠিত

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপন হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামে জনৈক মতিয়ারের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) সবুজ গাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রিপন হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার রিপন হোসেন টেংরা গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মাদকের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬