ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় আওয়ামী ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শার্শার বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের ছেলে আমিনুর রহমান (৪১) এবং গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে মহিন ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাগাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপীনাথপুর গ্রামের একটি দোকানের সামনে থেকে মহিন ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২ মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি। মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আমিনুর রহমান বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ইসলাম ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

শার্শা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

শার্শায় আওয়ামী ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬