শার্শায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক
- আপডেট সময় : ১১:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার পঠিত

যশোরের শার্শায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আনিসুর রহমান @ আনিস (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে শার্শা থানাধীন ১০ নম্বর শার্শা ইউনিয়নের নাভারন বাজার থেকে গোড়পাড়াগামী সড়কে নারায়ণপুর শ্মশানের মূল ফটকের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আনিসুর রহমানের কাছ থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আনিসুর রহমান শার্শা উপজেলার অগ্রভুলট (দক্ষিণপাড়া) এলাকার মৃত রহিম বক্সের ছেলে। তার মায়ের নাম শাহারন খাতুন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






















