ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
মনিরামপুরে উপপরিচালক নুরুল আবসার

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত আছে

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ৩৬ বার পঠিত

শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যশোরের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গত ১৫ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত আনসার-ভিডিপিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে যশোরের মণিরামপুর পৌরশহরের দোলখোলা সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন যশোর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট ও উপপরিচালক নুরুল আবসার।

এর আগে তিনি মণিরামপুর কাঁচাবাজার-সংলগ্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলার ১০৪টি দুর্গাপূজামণ্ডপে দায়িত্ব পালনরত ৬৪৮ জন আনসার-ভিডিপি সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি মণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও পূজা উদযাপন কমিটির সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা আনসার কমান্ড্যান্টের সঙ্গে ছিলেন মণিরামপুর উপজেলা আনসার প্রশিক্ষক (টিআই) শেখ রাজিবুর রহমান, উপজেলা আনসার প্রশিক্ষক (মহিলা) হাসনাহেনা পারভীন এবং কয়েকজন আনসার দলনেতা।

এ সময় বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে জেলা আনসার কমান্ড্যান্ট ও উপজেলা আনসার কার্যালয়ের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগস :

মনিরামপুরে উপপরিচালক নুরুল আবসার

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত আছে

আপডেট সময় : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬