ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান Logo যশোরে বনফুল মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা Logo চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য রুহুল আমিন পুনর্নির্বাচিত Logo মাদক কারবারিদের গ্রেপ্তার করে আলোচনায় আলমডাঙ্গার ওসি রাকিবুল ইসলাম Logo শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ০৮:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৫ বার পঠিত

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ-২৭৫৪) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হবীর মোড়ে সংগঠনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন মিনহাজুল আবেদীন মিনাল।

এ উপলক্ষে সংগঠনের আহ্বায়ক মোস্তফা মাহবুব লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রিপন সরদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এসএম আক্তারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সান্তাহার পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ গল্টু এবং সান্তাহার চার্জারচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী স্বপন।

এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ০৮:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬