ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান Logo যশোরে বনফুল মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা Logo চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য রুহুল আমিন পুনর্নির্বাচিত Logo মাদক কারবারিদের গ্রেপ্তার করে আলোচনায় আলমডাঙ্গার ওসি রাকিবুল ইসলাম Logo শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

আদমদীঘিতে মৎস্য হ্যাচারির বৈদ্যুতিক তার চুরি, আটক ৩

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ৩২ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে মৎস্য হ্যাচারির পানি তোলার বৈদ্যুতিক পাম্পের তার চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গোড়গ্রাম এলাকার আল্লাহর দান মৎস্য হ্যাচারিতে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার শালগ্রাম এলাকার আব্দুর বারীর ছেলে বাবু, শিয়ালশন গ্রামের রকির ছেলে মহিত এবং কোমারপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে রনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হ্যাচারিতে লোকজনের অনুপস্থিতির সুযোগে পানি তোলার বৈদ্যুতিক পাম্পের তার খুলে একটি ব্যাগে লুকিয়ে রাখেন ওই তিন ব্যক্তি। এ সময় কয়েকজনের সন্দেহ হলে তারা এগিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে চুরি যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আদমদীঘিতে মৎস্য হ্যাচারির বৈদ্যুতিক তার চুরি, আটক ৩

আপডেট সময় : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬