ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার
আদালতে মামলা

রিয়াজুল হত্যা মামলার এজাহারে বাদ পড়া তিনজনকে অন্তর্ভুক্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৬১ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলার ধলিরগাতি গ্রামের রিয়াজুল ইসলাম হত্যা মামলার এজাহারে বাদ পড়া তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নিহতের মা রূপভান। বুধবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক জাকিয়া সুলতানা অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানায় দায়ের করা হত্যা মামলার শেষ আদেশ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ জুন রাত প্রায় ১০টার দিকে অভয়নগর উপজেলার ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ববিরোধের জেরে রিয়াজুল ইসলামের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ১৭ জুন নিহতের পরিবারের পক্ষ থেকে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নতুন মামলায় অভিযোগ করা হয়েছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও আলমগীর, একরাম ও ইমামুলের নাম অনিচ্ছাকৃতভাবে মূল এজাহারে অন্তর্ভুক্ত হয়নি। পরে বিষয়টি নজরে এলে তাদের নাম এজাহারে সংযুক্ত করার আবেদন জানিয়ে আদালতের শরণাপন্ন হন বাদী। আদালত অভিযোগটি গ্রহণ করে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষার নির্দেশ দিয়েছেন।

আদালতে মামলা

রিয়াজুল হত্যা মামলার এজাহারে বাদ পড়া তিনজনকে অন্তর্ভুক্তির আবেদন

আপডেট সময় : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬