ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় পৃথক পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ২৯ বার পঠিত

যশোরের চৌগাছায় থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর ছাত্তার-এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধূলিয়ানি ইউনিয়নের কাবিলপুর মসজিদের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আটক হন ফয়সাল হোসেন ইমরান (৩০)। তিনি চৌগাছা উপজেলার ছুটিপুর স্ট্যান্ড পশ্চিম কারিগরপাড়া এলাকার হাজী ইমান আলীর ছেলে।

একইদিনে যশোরের চৌগাছায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।  এসআই (নি.) জি. এম. ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পৌরসভার চৌগাছা মাঠপাড়া গ্রামের তবিবর রহমানের চায়ের দোকানের সামনে, চৌগাছা বিশ্বাসপাড়া-ইছাপুর সড়কের ওপর থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, চৌগাছা উপজেলার হুদা চৌগাছা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. জসিম উদ্দিন (৩০) এবং দিঘলসিংহ গ্রামের নুর ইসলাম মৃধার ছেলে মো. সোহাগ হোসেন (৩৩)। এসময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চৌগাছা থানা পুলিশ।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ পিস ও ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে চৌগাছা উপজেলায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

চৌগাছায় পৃথক পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬