ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পিস্তল-গুলিসহ সন্ত্রাসী ডালিম দুই সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লবণচরা থানাধীন আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডালিম খান (৪০), পিতা-মৃত নওয়াব আলী খান, সাং-ভাজাওয়ালা; রানা, পিতা-আনিস এবং আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নয়ন (২৮), পিতা-নুরুল হক। রানা ও নয়ন সোনার বাংলা গলির বাসিন্দা। তাদের সবার থানা লবণচরা, জেলা খুলনা।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল আমতলা ২য় গলিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসা গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-৬ আরও জানায়, গ্রেপ্তার মোঃ ডালিম খানের পিসি-পিআর পর্যালোচনা করে লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি, খুলনার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের হস্তান্তর করা হবে।

ট্যাগস :

খুলনায় পিস্তল-গুলিসহ সন্ত্রাসী ডালিম দুই সহযোগীসহ গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬