যশোরে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের টাউন হল ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র এবং মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম রসূল এমপি।
বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মহানবী (সা.)-এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা জুলফিকার আল মাহমুদ, মাওলানা আব্দুল আজিজ, অধ্যাপক মুক্তার আলী এমপি, মাওলানা আজিজুর রহমান, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ ও প্রফেসর আছম তরিকুল ইসলামসহ অন্যান্য অতিথি ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
পরে ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিলের সমাপ্তি হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর শাখা এ মাহফিলের আয়োজন করে।

























