ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বড়দিয়ায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ Logo নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুত্তাকিন আটক Logo পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার Logo মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক Logo মানবাধিকার সুরক্ষায় লায়ন ফরহাদুল হাসানের নেতৃত্বে আসক Logo কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শফিকুল ইসলাম বাবুর শোক Logo রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় Logo বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন Logo মাদারীপুরের নিখোঁজ কন্যাকে ফিরে পেতে আদালতে পিতার মামলা
ইটের আঘাতে আহত বেনজীন খান

বিদ্যুতের তার চুরির অভিযোগ করায় প্রাচ্যসংঘে হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ বার পঠিত

যশোরে বিদ্যুতের তার চুরির ঘটনায় প্রতিবাদ করায় বহুমুখী জ্ঞানচর্চা কেন্দ্র প্রাচ্যসংঘে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইটের টুকরার আঘাতে লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শহরের সার্কিট হাউসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একই এলাকার আইয়ুব বাবুর্চির ছেলে শাকিলের (৩০) বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন বেনজীন খান।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর শাকিল প্রাচ্যসংঘের পাশের শিক্ষা অধিদপ্তরের ভবনের বিদ্যুতের তার চুরির চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে প্রাচ্যসংঘের সদস্যরা তাকে কথিতভাবে হাতেনাতে আটক করেন। এ সময় স্থানীয়ভাবে শাসন ও সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই ঘটনার জের ধরে একই দিন দিবাগত রাতে প্রাচ্যসংঘের চতুর্থ তলা ভবনের বিদ্যুৎ সংযোগের প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের তামার তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এরপর ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শাকিল একটি লোহার রড হাতে নিয়ে প্রাচ্যসংঘের সামনে ঘোরাফেরা করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় প্রাচ্যসংঘের সদস্যরা তাকে আটক করে বিদ্যুতের তার চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি বেনজীন খানকে জীবননাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগ অনুযায়ী, পরে শাকিল কৌশলে নিজেকে ছাড়িয়ে পাশের জেলা স্কুলের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে নির্মাণাধীন প্রকল্পের ইট-পাটকেল ছুড়তে থাকেন। এতে প্রাচ্যসংঘের জানালার কাচ ও আসবাব ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ইটের আঘাতে বেনজীন খান আহত হন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার পৃথক তিনটি দল ঘটনাস্থলে যায়। পরে প্রাচ্যসংঘের সদস্যরা আহত বেনজীন খানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

এদিকে সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য বেনজীন খানের ওপর হামলা, হুমকি ও নিরাপত্তাহীনতার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন সংগঠনটির সভাপতি আকরামুজ্জান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।

এক বিবৃতিতে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক বেনজীন খানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস :

ইটের আঘাতে আহত বেনজীন খান

বিদ্যুতের তার চুরির অভিযোগ করায় প্রাচ্যসংঘে হামলা

আপডেট সময় : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬