ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ বার পঠিত

সড়ক নির্মাণে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ‘এখন থেকে সড়ক নির্মাণে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করতে হবে। কোনোভাবেই ইট ব্যবহার করা যাবে না।’ কাজের গুণগত মান, স্বচ্ছতা ও পরিবেশ সুরক্ষায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার ‘ক্লিন ও গ্রিন বাংলাদেশ’ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে বন বিভাগের দুই হাজার ৬০০ একরের বেশি জায়গা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের মতো বিভিন্ন কার্যক্রম চলছে।

সড়ক নির্মাণে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, অনেক সময় বিভিন্ন প্রকল্পে কম বরাদ্দের কারণে নিম্নমানের ইট দিয়ে কাজ করা হয়। আমরা চাই প্রতিটি জায়গায় ব্লক ব্যবহার করা হোক। দেশে পর্যাপ্ত ব্লক উৎপাদনের ব্যবস্থা রয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তাকে জানিয়েছেন, দেশের ৬২ জেলায় ব্লক কারখানা রয়েছে।

তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, কোনো জায়গায় ব্লকের পরিবর্তে ইট ব্যবহার করতে হলে এর কারণ ব্যাখ্যা করতে হবে। কাজের ক্ষেত্রে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে উদার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রতিটি অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নড়াইল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে দেওয়া হয়। নড়াইলের দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা। তিনি যশোর ও মাগুরা জেলারও দায়িত্ব পেয়েছেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আকবর আহম্মদ, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহিন উদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ অনেকে।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জেলা হাসপাতালের বিভিন্ন সমস্যা, সরকারি প্রতিষ্ঠানগুলোর জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ

আপডেট সময় : ১০:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬