ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo শার্শায় পৃথক ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫, আদালতে প্রেরণ Logo ঝিকরগাছায় অবৈধ দখলদার উচ্ছেদে ইউএনও’র কড়া সতর্কবার্তা Logo শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান Logo শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার Logo বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক Logo পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ Logo পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম Logo প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা Logo নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ

ঝিকরগাছায় অবৈধ দখলদার উচ্ছেদে ইউএনও’র কড়া সতর্কবার্তা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন পুরাতন বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা জমি থেকে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাভারন পুরাতন বাজারে সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি অবৈধ দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ জানান, জনস্বার্থে পূর্ব প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অচিরেই ওই জায়গায় হাট চাঁদনী নির্মাণ করা হবে। প্রকৃত ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুতের পর অগ্রাধিকার ভিত্তিতে তাদের জায়গা বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাভারন পুরাতন বাজারে হাট চাঁদনী নির্মাণের জন্য সরকারি তরফ থেকে আগে থেকেই বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে। এখন সেটি বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাভারন পুরাতন বাজারের বিপুল পরিমাণ খাস জমিতে এক শ্রেণির দখলদার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, কেউ কেউ স্থাপনা নির্মাণ অথবা খালি জায়গা দখল করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তা সাবলিজ দিয়েছেন। আবার কেউ কেউ এসব জায়গা থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।

আলোচিত ওই খাস জমিতে বর্তমানে অন্তত ২০ থেকে ২৫ জন মাছ ও তরিতরকারি, চা-পানের দোকান, ওয়ার্কশপসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহর সঙ্গে ছিলেন নাভারন ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ এমদাদুল হক ইমদাদ এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তোফাজ্জল হোসেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে নাভারন ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মিনুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ঝিকরগাছায় অবৈধ দখলদার উচ্ছেদে ইউএনও’র কড়া সতর্কবার্তা

আপডেট সময় : ০৪:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬