ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোরের চৌগাছায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ শাকিল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চৌগাছা পৌরসভার কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চৌগাছা থানায় কর্মরত এএসআই (নিঃ) আঃ রহমান শান্ত সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিল হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাকিল হোসেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সলেমানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আটক আসামিকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

ট্যাগস :

চৌগাছায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬