চিতলমারীতে জুয়ার আসরে ডিবির অভিযানে ১১ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুনিয়া এলাকায় একটি জুয়ার আসর বসার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিম মোল্লা (পিতা কানু মোল্লা), জাহিদুল শেখ (পিতা কামাল শেখ), আমিনুর শেখ (পিতা মুনসুর শেখ), বাবু শেখ (পিতা অজ্ঞাত), শামছু শেখ (পিতা সিদ্দিক শেখ), সৈয়দ সিরাজ (পিতা সৈয়দ গাউছ মিয়া), মিরাজ মোল্লা (পিতা নুতন মোল্লা), রাব্বি শেখ (পিতা হাবিব শেখ) ও বাদশা শেখ (পিতা ঝিনু শেখ)। এছাড়া আরও দুজন অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বর্তমানে বাগেরহাট জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নম্বর-১৪, তারিখ ২৬/০৯/২০২৬।
জেলা ডিবি পুলিশ জানিয়েছে, জুয়া প্রতিরোধে চিতলমারীসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

























