ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পঠিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬।

সোমবার (৫ অক্টোবর) সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

আলোচনা সভায় শিক্ষক দিবসের ঘটনাবহুল ইতিহাস, শিক্ষকদের অবদান এবং সমাজব্যবস্থায় মহান এ পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) আঃ আহাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ট্যাগস :

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬