ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সাতক্ষীরার আলিপুরে নবগঠিত যুবদল-ছাত্রদল নেতাদের সংবর্ধনা

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পঠিত

সাতক্ষীরার আলিপুরে নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলিপুর সোনালী পেট্রোল পাম্পের সামনে আলিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৭ নম্বর আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের সরকার। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে পরাজিত হলেও আমার দল ক্ষমতায়। তাই আমি মনে করি, আমি বিজয়ী। আমাদের হাত দিয়েই হবে সাতক্ষীরার উন্নয়ন।

তিনি বলেন, অবহেলিত সাতক্ষীরার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের তালিকা প্রস্তুত করে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরে দপ্তরে জমা দেওয়া হয়েছে। ইতোমধ্যে তালিকা অনুযায়ী উন্নয়নকাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি কাজও শুরু হবে। সাতক্ষীরার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।

আব্দুর রউফ আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামের মূল শক্তি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-সিয়াম।

সংবর্ধিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের সংবর্ধনা দেওয়ায় আলহাজ্ব আব্দুর রউফকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আগামীতে আলহাজ্ব আব্দুর রউফকে আবারও মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা। জেলা যুবদল ও ছাত্রদল সবসময় আব্দুর রউফের পক্ষে কাজ করবে বলেও তারা উল্লেখ করেন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি এস.কে.এম আবু রায়হান, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে.এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম।

আলোচনা সভা শেষে আলহাজ্ব আব্দুর রউফের পক্ষ থেকে নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, ভোমরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আজগার আলী, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক শেখ মামুন উর রশিদসহ জেলা যুবদল, জেলা ছাত্রদল ও আলিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ।

ট্যাগস :

সাতক্ষীরার আলিপুরে নবগঠিত যুবদল-ছাত্রদল নেতাদের সংবর্ধনা

আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬