ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিসাসের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ২টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বা তাদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ট্যাগস :

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিসাসের মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬