ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নড়াগাতীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলে ও স্থানীয় জনগণকে সচেতন করতেই এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাউলী ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। মাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজি হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম (ইয়ার আলী) সভাটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে বিরত থাকার জন্য তিনি জেলে ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে। এর সুফল জেলে, ব্যবসায়ীসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে পড়বে। তাই নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

সভায় বক্তব্য দেন মাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজি হক, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হিরা, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজাল বিশ্বাস, ৪ নম্বর মাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাচিবুর শেখ এবং সাংবাদিক মামুন মোল্যা।

বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

ট্যাগস :

নড়াগাতীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

আপডেট সময় : ১০:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬