ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় ধানক্ষেত থেকে যশোরের নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার Logo বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া’র বিরুদ্ধে এক সহকারী রাজস্ব কর্মকর্তা পেটানোর অভিযোগ Logo অভিযোগকারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন আনসার কর্মকর্তা রউফ Logo তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত মালামাল বিক্রি নিয়ে প্রশ্ন Logo যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ Logo নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo কুয়াদায় মাদকসহ দুই কারবারী আটক Logo শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটায় প্রশাসনের প্রস্তুতি সভা

ঝিকরগাছায় বিআরডিবির আয়বর্ধনমূলক প্রশিক্ষণ সম্পন্ন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে সুফলভোগী সদস্যদের জন্য তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান।

ঝিকরগাছা উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী ও যশোর জেলা বিআরডিবির উপপরিচালক বি.এম. কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরডিবির উপপ্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, ঝিকরগাছা উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা সালাহউদ্দিন আল মামুনসহ উপজেলা প্রশাসন ও বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণে অংশ নেওয়া সুফলভোগী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা উন্নয়ন অনুবিভাগ প্রকল্পের আওতায় গরু মোটাতাজাকরণ কোর্সে ৩০ জন সুবিধাভোগী এবং দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) আওতায় দুগ্ধবতী গাভি পালন কোর্সে ৩০ জন সুবিধাভোগী প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আশেক হাসান বিআরডিবি পরিচালিত কিশোরী সংঘের পাঁচজন সদস্যের মধ্যে এবং বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের একই সংঘের ১০০ জন সদস্যের মধ্যে মোট ৪৯ হাজার ৯০৪ টাকার চেক হস্তান্তর করেন।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে নারী ও পুরুষ উভয় সুবিধাভোগী আয়বর্ধনমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। এর মাধ্যমে তারা নিয়ম অনুযায়ী প্রশিক্ষিত হয়ে ভালো উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।

ট্যাগস :

ঝিকরগাছায় বিআরডিবির আয়বর্ধনমূলক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬