ডুমুরিয়া প্রেসক্লাবের শোক
ডুমুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক’র মাতার ইন্তেকাল
- আপডেট সময় : ১১:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৭৭ বার পঠিত

ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক খান মহিদুল ইসলামের মাতা রোকেয়া বেগম বার্ধক্যজনিত কারণে রবিবার ভোর ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। খান মহিদুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
বিবৃতি দাতারা হলেন, সিনিয়র সাংবাদিক জি এম আব্দুস সালাম, কাজী আব্দুল্লাহ, এম এ এরশাদ, আনোয়ার হোসেন আকুঞ্জি, এস এম জাহাঙ্গীর আলম, বিলায়ত হোসেন, শেখ মাহতাব হোসেন, শেখ সিরাজুল ইসলাম, সাব্বির খান ডালিম, বাবুল সরদার, মাহবুবুর রহমান, এস রফিক, করুণ দেবনাথ, শেখ হাবিবুর রহমান, সুজিত মল্লিক, আব্দুল লতিফ, আব্দুল মজিদ, শেখ আব্দুস সালাম, এনামুল বাসার টিটো, শেখ জাহিদুর রহমান বিপ্লব, আব্দুর রশিদ এলিন, আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম মুকুল, সুব্রত পোদ্দার, আক্তারুজ্জামান লিটন, আতিয়ার রহমান, আব্দুল মজিদ, এফ এম ফিরোজ, আতিয়ার রহমান বাদিয়ার, সুমন ব্রাহ্মণ, সুব্রত, দীপ্তী মান বাপ্পী, এফ এম মনির, আরিফুজ্জামান নয়ন, মোক্তার হোসেন, গাজী সোহেল আহমেদ এস কে বাপ্পী,, ফরিদুল ইসলাম, মিঠুন মন্ডল, আজহারুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


























