ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য হলেন যশোরের অনন্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১৩ বার পঠিত

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে যশোরের ছাত্রনেত্রী জান্নাতুল ফাতেমা অনন্যা কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

জান্নাতুল ফাতেমা অনন্যা দীর্ঘদিন ধরে যশোরে শিক্ষা, গণতন্ত্র, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও তিনি যশোরে আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য হিসেবে তাঁর নির্বাচিত হওয়াকে যশোরের ছাত্ররাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সহকর্মী ও সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে জান্নাতুল ফাতেমা অনন্যা যশোরের শিক্ষার্থীদের অধিকার, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরতে পারবেন। পাশাপাশি তাঁর নেতৃত্বে জেলার শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন আরও গতিশীল হবে বলেও তারা মনে করছেন।

ট্যাগস :

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য হলেন যশোরের অনন্যা

আপডেট সময় : ১০:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬