ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মাষ্টমী উপলক্ষে নানিয়ারচরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

সকালে শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে নানিয়ারচর উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত যায়। পরে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু ধনঞ্জয় মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব মো. আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ এবং নানিয়ারচর বাজার কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ।এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নানিয়ারচর উপজেলা শাখার সদস্য সচিব জনি চৌধুরী, শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন নন্দী, সহ-সভাপতি উত্তম দাশসহ নানিয়ারচর উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতি ছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এ আনন্দ শোভাযাত্রাকে ঘিরে নানিয়ারচরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ট্যাগস :

জন্মাষ্টমী উপলক্ষে নানিয়ারচরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬