সংবাদ শিরোনাম :
মহেশপুরে ৩০০ বোতল ‘এসকাপ’ সিরাপসহ মাদক কারবারি আটক
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
- আপডেট সময় : ১১:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৩০০ বোতল ‘এসকাপ’ সিরাপসহ হালিম খান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মহেশপুর পৌরসভার কৈলাশপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার একটি দল কৈলাশপুর এলাকায় হালিম খানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের পাশে খড়ের পালায় তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ৩০০ বোতল ‘এসকাপ’ সিরাপ জব্দ করা হয়। একই সঙ্গে হালিম খানকে আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা সিরাপগুলো ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত হতো। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ট্যাগস :


























