ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ একব্যক্তি গ্রেপ্তার

এইচ এম হেলাল
  • আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭ বার পঠিত

বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ নুরু পঞ্চায়েত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মঞ্জুরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বরগুনা সদর থানাধীন সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ক্রোক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নুরু পঞ্চায়েতকে আটক করে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ একব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬