ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ বাস টার্মিনালে ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাস টার্মিনালে অভিযান চালানো হয়। র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল টার্মিনালের ভেতরে মামুন কাউন্টারের সামনে অপেক্ষমাণ দুটি বাসের মাঝখানে একটি সবুজ রঙের স্কুলব্যাগ দেখতে পায়।

পরে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

কালীগঞ্জ বাস টার্মিনালে ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার

আপডেট সময় : ১১:১৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬