ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পৃথক স্থানে দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭ বার পঠিত

যশোরে পৃথক দুটি স্থান থেকে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক যুবকসহ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়া এলাকা থেকে এবং গভীর রাতে শহরের রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম ইমন হোসেন (২৪)। তিনি সীতারামপুর বাগানপাড়া এলাকার ইমরান হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ইমন বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন ইমন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান চালিয়ে আসছিলেন।

শুক্রবার সকাল সাতটার দিকে বাড়ির পাশের বাগানপাড়া এলাকার একটি ডোবায় ইমনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, শুক্রবার রাত একটার দিকে শহরের যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাঁর মৃত্যুর কারণও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুটি ঘটনায়ই মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

ট্যাগস :

যশোরে পৃথক স্থানে দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬