ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে কৃষি উন্নয়ন ও পুষ্টি বিষয়ক আলোচনা

কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে নড়াইলে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (প্যাটরন)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। উদ্বোধনের পর তিনি বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষি উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নড়াইলের জলবায়ু ও পরিবেশ তিন ও চার ফসলি চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী। কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা আরও লাভবান হবেন। এতে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুস্তাফিজুর রহমান আলেক। তিনি কৃষি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ১৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বাস্তবায়িত প্যাটরন প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা উন্নয়নে কাজ করা হচ্ছে। প্রকল্পটি কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কংগ্রেসে বিভিন্ন পর্যায়ের কৃষক, কৃষি উদ্যোক্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি এবং গ্রামীণ উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রদর্শনী ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নড়াইলে কৃষি উন্নয়ন ও পুষ্টি বিষয়ক আলোচনা

আপডেট সময় : ০৮:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬