ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
আইন-শৃঙ্খলা, মামলা নিষ্পত্তি ও অপরাধ দমনে দিকনির্দেশনা

নবাগত রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে যশোরে অপরাধ পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২৯ বার পঠিত

খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মোস্তাফিজুর রহমানের যশোর সফর উপলক্ষে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলাগুলোর তদন্তের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়।

এ সময় নবাগত রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রমের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণকে আরও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, জেলার সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

ট্যাগস :

আইন-শৃঙ্খলা, মামলা নিষ্পত্তি ও অপরাধ দমনে দিকনির্দেশনা

নবাগত রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে যশোরে অপরাধ পর্যালোচনা সভা

আপডেট সময় : ১১:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬