দাবিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের অভিযোগ মিথ্যা
- আপডেট সময় : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার পঠিত

যশোরে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের অভিযোগে গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বি. এম. এলোম হোসেন রানা। শনিবার (৫ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রানা দাবি করেন, সুজনের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ২৭ জানুয়ারি ১ দশমিক ৫০ শতক জমি ১ লাখ ৬০ হাজার টাকায় বায়না করা হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে সমঝোতা হলে ২০২৬ সালের ৬ মে ওই জমি ২ লাখ টাকায় রেজিস্ট্রি করে দেওয়া হয়।
রানা আরও অভিযোগ করেন, মৃত শহর আলীর বিধবা স্ত্রী হনুফা বেগম ও তাঁর ওয়ারিশদের জমি নিয়ে সুজনের সঙ্গে বিরোধ রয়েছে। তিনি দাবি করেন, ওই জমি দখল এবং অন্যের কাছে বিক্রির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আদালতের মাধ্যমে জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে রানা অভিযোগ করেন, জমিতে বাউন্ডারি নির্মাণের চেষ্টা ঠেকাতে গেলে হনুফা বেগম ও তাঁর সন্তানদের মারধর করা হয়। তবে এসব ঘটনা আড়াল করে সুজন তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি।
রানা বলেন, জমি সংক্রান্ত বিরোধের প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তিনি বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মিলন হোসেন, রুবেল হোসেন, আলমগীর হোসেন, হনুপা বেগম, আরিফুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।





















