ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

বড়ুয়া জনগোষ্ঠীর জন্য বাজেট বরাদ্দের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১১৩ বার পঠিত

বড়ুয়া জনগোষ্ঠীর বৈষম্যের অবসান চাই”—এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়–এর সামনে রাঙামাটি–চট্টগ্রাম সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙামাটি পার্বত্য জেলা কমিটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি প্রকৌশলী বুলবুল চৌধুরী। পরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো। এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক জুঁই চাকমা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা রবি বড়ুয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠী এখনও অনগ্রসর অবস্থায় রয়েছে। তাই উন্নয়ন বাজেটে তাদের জন্য আলাদা বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে স্মারকলিপি গ্রহণ করেন নাজমা আশরাফী। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বড়ুয়া জনগোষ্ঠীর জন্য বাজেট বরাদ্দের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬