ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৫৫ বার পঠিত

যশোরের বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৭ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করা হয়।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৭ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৪ কোটি ৮১ লাখ ৯২ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ১৩১ টাকা। বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালি সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান। তিনি বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থিত সুধীজনের সামনে বাজেট উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম তালুকদার, বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিৎ কুমার মণ্ডল, পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর হাসান, উপসহকারী প্রকৌশলী সোহান হোসেন, বাজার পরিদর্শক নুরুল ইসলাম, কর নির্ধারক আলমগীর হুসাইন, প্রধান সহকারী মধুসূদন পাল, হিসাবরক্ষক জুলফিকার আলীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

বাজেট সভায় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি পৌরবাসীর জীবনমান উন্নয়নেও এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

বাঘারপাড়ায় নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন

আপডেট সময় : ০৯:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬