ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ বুধবার

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৩১ ভার পঠিত

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের ঘোষণা দেওয়া হবে আগামীকাল বুধবার (৩ জুন)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে নতুন মূল্যহার ঘোষণা করবে।

মঙ্গলবার বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যুতের নতুন মূল্যহার সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিইআরসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের প্রস্তাব জমা দেয়।

এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বিভিন্ন পক্ষ তাদের মতামত তুলে ধরে। পর্যালোচনা শেষে কমিশন এখন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে। গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিটে ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধি করা যেতে পারে। এখন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী মহল ও সাধারণ গ্রাহকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ বুধবার

আপডেট সময় : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬