ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সদর হাসপাতালের কোয়ার্টারে সন্দেহজনক ঘোরাফেরা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পঠিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোয়ার্টার এলাকায় চুরির সন্দেহে আকিল (২৭) নামে এক যুবককে আটক করেছে কর্তব্যরত পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে হাসপাতালের অভ্যন্তরীণ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে বলে দাবি করেছে হাসপাতাল সূত্র। আটক আকিল যশোর শহরের ঘোপ এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু শেখের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে হাসপাতালের কোয়ার্টার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আকিল। বিষয়টি কর্তব্যরত পুলিশ সদস্য জুয়েলের নজরে এলে তিনি ওই যুবককে আটক করেন।

পরে তার দেহ তল্লাশি করে গাঁজা পাওয়া যায় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। সূত্রের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আকিল ইয়াবা সেবনের উদ্দেশ্যে হাসপাতাল এলাকায় প্রবেশ করেছিলেন বলে দাবি করেছেন।

তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে চুরির কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা চুরির ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

যশোর সদর হাসপাতালের কোয়ার্টারে সন্দেহজনক ঘোরাফেরা, যুবক আটক

আপডেট সময় : ০৯:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬