ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে মাদক-চোরাচালান পণ্যসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার পঠিত

যশোরের বেনাপোল ও কাশিপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্যসহ সোহেল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সোহেল শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬ পিস ভারতীয় ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পণ্য উদ্ধার ও জড়িত ব্যক্তিদের আটক করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

বেনাপোল সীমান্তে মাদক-চোরাচালান পণ্যসহ আটক ১

আপডেট সময় : ১০:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬