ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

বি-বাড়িয়া সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৪৮ বার পঠিত

‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’ এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি বিদ্যালয়ের বডিং মাঠে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (এমপি)।

তিনি বলেন, গাছ প্রকৃতির অমূল্য দান, যা মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, “একটি গাছ কাটলে যেন তার পরিবর্তে অন্তত একটি গাছ রোপণ করা হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ, অন্নদা সরকারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাম্মদ সাবিনা ইয়াসমিনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬