সংবাদ শিরোনাম :
মণিরামপুরে তেজপাতা হোটেলের যাত্রা শুরু
এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
- আপডেট সময় : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পঠিত

পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশ ও মানসম্মত খাবারের নিশ্চয়তা নিয়ে যশোরের মণিরামপুর সরকারি মহিলা কলেজ মোড়ে যাত্রা শুরু করেছে ‘তেজপাতা’ হোটেল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহিলা কলেজ রোডে গল্প কুঠিরের সামনে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তেজপাতা হোটেলের পরিচালক জিএম ফাহিম জানান, দক্ষ কারিগর ও পরিচ্ছন্ন রান্না ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিদিন সকালের নাশতা, সিঙ্গাড়া, পুরি এবং দুপুরে সাদা ভাতসহ বিভিন্ন খাবারের আয়োজন থাকবে।
তিনি বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে খাবারের গুণগত মান ঠিক রেখে স্বল্পমূল্যে খাবার পরিবেশন করাই তাদের লক্ষ্য।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও বীমা প্রতিষ্ঠানের সভা-সেমিনারের খাবার সরবরাহে আগ্রহ প্রকাশ করেন তিনি। এ জন্য সংশ্লিষ্টদের ‘তেজপাতা’ হোটেলে আসার আহ্বান জানান হোটেলটির পরিচালক।
ট্যাগস :






















