ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় দিন ও রাতব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মালিপাড়ার মাসুদ মোল্লা (৪০), চণ্ডিপুরের অলক দাস (৩৮), শৈলকুপা হাজী মার্কেট দাসপাড়ার নয়ন দাস (৪০), কুলচারা (সাতবিলা) এলাকার মাজেদুল ইসলাম (২৬) ও আলামিন হোসেন (২৫), খাসবগদিয়া এলাকার অন্তর হোসেন (২১) এবং হাটগোপালপুরের মকছেদ আলী (৬৫)।

পুলিশ জানায়, আদালত মাসুদ মোল্লাকে চার মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অলক দাসকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, নয়ন দাসকে সাত মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, মাজেদুল ইসলামকে চার মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, আলামিন হোসেনকে পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অন্তর হোসেনকে চার মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং মকছেদ আলীকে তিন মাস ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা বলেন, মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় : ০৬:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬