ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় প্রতারক চক্রের ব্যবহৃত বিপুল পরিমাণ কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, আইডি কার্ড ও বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার মো. রিপন হোসেনের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছা উপজেলার গোডাউন কলাগাছি গ্রামের মো. ইমান আলীর ছেলে রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক (২২) এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী (২২)।

অভিযানে জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি ল্যাপটপ, পাঁচটি কম্পিউটার মনিটর, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি কম্পিউটার পিসি, একটি আইডি পিনকার্ড, চারটি কম্পিউটার কিবোর্ড, চারটি মাউস, একটি কালার প্রিন্টার, বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, একটি পাওয়ার ব্যাংক ও একটি ওয়েব ক্যামেরা।

অভিযানকারী দলের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা এসব ডিভাইস ব্যবহার করে অবৈধভাবে ভুয়া আইডি কার্ড তৈরি এবং অনলাইনের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন।

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ মালামাল জব্দ, অস্ত্রধারী সন্ত্রাসী, জুয়াড়ি ও মাদক কারবারিদের গ্রেপ্তারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

যশোরে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬