ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১২ বার পঠিত

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের চারটি সোনার বার ও একটি অর্ধেক সোনার বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সুমন মণ্ডল ঢাকার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সুমনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ সোনার বার ও একটি অর্ধেক সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা সোনার মোট ওজন ৬৮০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন মণ্ডল জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো বহন করছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

ট্যাগস :

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬